সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

‘তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলে কুর্দি গেরিলারা থাকলে সামরিক অভিযান চলবে’

দূরবীন নিউজ ডেস্ক:
সিরিয়া থেকে অন্য দেশ সেনা প্রত্যাহার না করলে তুরস্কও সেনা প্রত্যাহার করবে না জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান । অন্যরা সেনা সরিয়ে নিলে তুরস্কও তাদের সেনাদের সরিয়ে নেবে।

তিনি বলেন, তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলে সিরিয়ার কুর্দি গেরিলাদের একজনও তৎপর থাকলে তুরস্ক সেখানে সামরিক অভিযান অব্যাহত রাখবে। খবর আলজাজিরা।

গত ৮ নভেম্বর এরদোগান সাংবাদিকদের বলেন, ‘যতক্ষণ পর্যন্ত একজন সন্ত্রাসীও থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেখান থেকে সরে আসব না; এটি হচ্ছে একটি দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যতক্ষণ পর্যন্ত অন্য দেশ সেনা প্রতাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমরাও সিরিয়া থেকে সরে আসব না। আমরা সিরিয়ার ঐক্য ও সংহতি চাই; আমরা কখনো চাই না সিরিয়া ভেঙে যাক।’

এরদোগান বলেন, সিরিয়ার অখণ্ডতা রক্ষার জন্য যদি কোনো দেশ সেখানে সেনা মোতায়েন করে তাহলে তাদেরকে এ বিষয়ে প্রমাণ দিতে হবে। তিনি বলেন, রাশিয়া, ইরান কিংবা আমেরিকা কারো সাথেই সিরিয়ার সীমান্ত নেই।

এর আগে গত ৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেছিলেন, যারা আমাদেরকে বলেছিল ১২০ ঘণ্টার মধ্যে কুর্দি গেরিলাদের সীমান্ত থেকে প্রত্যাহার করা হবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হয়নি; বিষয়টি ট্রাম্পের সাথে টেলিফোন সংলাপে আলোচনা করা হয়েছে।

সিরিয়ার সীমান্ত এলাকা থেকে কুর্দি ওয়াইপিজি গেরিলাদের সরিয়ে নেয়ার ব্যাপারে আমেরিকা যে অঙ্গীকার করেছে, তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করছে না। আগামী ১৩ নভেম্বর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে তিনি এ বিষয়টি উত্থাপন করবেন বলে জানিয়েছেন।

গত ৯ অক্টোবর সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় তুরস্ক কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। আন্তর্জাতিক সমালোচনার মুখে আমেরিকা এবং রাশিয়ার সাথে এরদোগান চুক্তি সই করে যার অধীনে তুরস্ক সীমান্ত থেকে সিরিয়ার ৩২ কিলোমিটার ভেতরে কুর্দি গেরিলাদের সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন ও মস্কো। সে অনুযায়ী কুর্দি গেরিলারা সরে গেছে তবে তুরস্ক বলছে, প্রতিশ্রুতি মতো সব গেরিলা সরে যায়নি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12