সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

তিস্তায় সেতু নির্মাণে ব্যাংক গ্যারান্টি জালিয়াতি ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
তিস্তায় সেতু নির্মাণে ৪৫ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জালিয়াতির অভিযোগে ইনফ্রাটেক কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী হায়দার রতনসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক শাহজাহান মিরাজ।

দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই তথ‌্য নিশ্চিত করেন।

আলী হায়দার রতন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন পিটিএসএল মৈত্রী লিমিটেডের এমডি মাহাবুবুর রহমান এবং এলজিইডির সাবেক প্রকল্প পরিচালক খন্দকার মাহবুব হোসেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সেতু তৈরির জন্য ২০১৭-১৮ অর্থবছরে দরপত্র আহ্বান করে এলজিইডি। এতে যৌথভাবে অংশ নিয়েছিল ইনফ্রাটেক কনস্ট্রাকশন ও পিটিএসএল মৈত্রী লিমিটেড।

সর্বনিম্ন দরদাতা হিসেবে তারা কাজ পায়। দুই প্রতিষ্ঠান সাড়ে ছয় কোটি টাকার টেন্ডার সিকিউরিটি ভুয়া প্রকল্পে জমা দেয়। ৩৯ কোটি টাকার ভুয়া পারফরমেন্স সিকিউরিটিও জমা দেয়।

এজাহারে আরও বলা হয়, ইউনিয়ন ব্যাংকের পান্থপথ শাখার নামে এসব ভুয়া সিকিউরিটি করা হয়। তবে, যাচাইয়ে সময় এসব নথি জাল বলে ধরা পড়ে। বাতিল করা হয়েছে কার্যাদেশ।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12