সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

তালেবানদের হামলায় আফগানিস্তানে ১১ জন নিহত

দূরবীন নিউজ ডেস্ক :
তালেবানের হামলায় আফগানিস্তানে সেনাবাহিনীর একটি নিরাপত্তাচৌকিতে ১১ সেনা ও পুলিশ নিহত হয়েছেন।
তবে জাবুলে একটি আফগান নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, এটি আফগান সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোন্দল ছিল এবং এতে কমপক্ষে ৯ সেনা নিহত হয়েছেন।

আফগান সরকার ঘোষিত আলোচক দলের সঙ্গে সংলাপে বসতে তালেবানদের অস্বীকৃতির পরদিনই এ হামলার খবর এলো। খবর আলজাজিরার।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তালেবান গোষ্ঠী সোমবার শেষ বেলায় দেশটির দক্ষিণাঞ্চীয় জাবুলপ্রদেশের আঘ্রাহানদাব জেলায় আফগান সেনাবাহিনীর একটি নিরাপত্তাচৌকিতে হামলা চালালে এসব সেনা নিহত হন।

এ সময় দুপক্ষের সংঘর্ষে কয়েকজন তালেবানও নিহত হন বলেও বিবৃতিতে বলা হয়েছে। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার না করলেও সরকারের ধারণা এটি তালেবানদেরই কাজ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগান নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তালেবান পিছু হটতে বাধ্য হয়। তবে দুঃখজনকভাবে ছয় সেনা নিহত হয়েছেন।

এ সময় অনুপ্রবেশকারী দুষ্কৃতকারীরা বেশ কিছু অস্ত্র নিয়ে ওই এলাকা পালিয়ে গেছে বলেও ওই সূত্রটি জানিয়েছে।

তবে জাবুলপ্রদেশের গভর্নর রাহমাতুল্লাহ ইয়ারমাল সেনাবাহিনীর মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি অস্বীকার করেছেন। এদিকে তালেবানদের পক্ষ থেকে হামলার দায়িত্ব স্বীকার করা হয়নি। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12