সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

ঢাকা সিটি নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে বললেন সিইসি

দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন , ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনে অবহেলা করা হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বললেন, সঠিকভাবে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সিটি নির্বাচন নিয়ে বৈঠকে সভাপতির বক্তব্যে সিইসি এ কথা বলেন। খবর বাসস।

বৈঠকে উপস্থিত বিভিন্ন বাহিনীর প্রধানের উদ্দেশে সিইসি বলেন, ‘আমি চাই না কোনো অভিযোগ, অনিয়ম, বিচ্যুতি আমাদের পর্যন্ত আসুক। ছোটখাটো কোনো সমস্যা হলে নিজ নিজ বাহিনীর প্রধানের মাধ্যমে নিষ্পত্তি করবেন।

কোনো গাফিলতি হলে পুলিশ, বিজিবি, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে আপনারা নিজেরাই তা সমাধান করবেন। কোনো বিচ্যুতি হলে সমাধান করবেন। ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সে অবস্থার সৃষ্টি করতে হবে। কোনো বিচ্যুতি হলে কাউকে ছাড়ব না। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেব।’

সিইসি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের নিষ্ঠা ও একাগ্রতা রয়েছে। আশা করি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাদের সহায়তা পাব। অতীতে যেমন সহায়তা পেয়েছি, আশা করি এবারও পাব।’ তিনি আরও বলেন, প্রায়ই অভিযোগ আসে, কেন্দ্রে এজেন্ট নেই। কেন্দ্র থেকে কোনো প্রার্থীর এজেন্টকে যেন কেউ বের করে দিতে না পারে।

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে সিইসি বলেন, ‘আমাদের ইভিএম অনেক উন্নত মানের। এর মাধ্যমে ভুয়া ভোট দেওয়া সম্ভব নয়।’ বৈঠকে তিন নির্বাচন কমিশনার, ইসি সচিব, বিভিন্ন বাহিনীর প্রধান ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12