সর্বশেষঃ
রাষ্ট্র পরিচালনায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না ইরানে খামেনির জানাজায় জামায়াতের নেতৃত্বে জোটের নেতারা অংশ নিচ্ছন ইরানে খামেনির দাফন অনুষ্ঠানে বিশ্বনেতা-প্রতিনিধিরা অংশ নিচ্ছেন খায়রুল হককে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন সুখরঞ্জন বালী গুমের সাথে জড়িত সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে ইরানে খামেনির জানাজায় অংশ নিতে ছুটে গেলেন এনসিপির পাটওয়ারী ব্রি.জেনারেল আযমী বেতন-ভাতা ছাড়াও ‘বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন  জামায়াত শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যা দেশের মানুষ চায় না : বিএনপি মহাসচিব ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

ঢাকা দক্ষিণে মশক নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের লক্ষাধিক টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক:
এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একযোগে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। অভিযানে মশার লার্ভা পাওয়ায় ৭ নির্মাণাধীন ভবন ও বাসা-বাড়িকে ১ লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

আজ সোমবার (২৬ জুলাই) এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ডিএসসিসিসির অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) মো. হায়দার আলীর নেতৃত্বে কেপি ঘোষ স্ট্রিট এলাকায়, অঞ্চল-১০ এর আনিক মোহাম্মদ মামুন মিয়ার নেতৃত্বে জনতাবাগ ও রইছনগর এলাকায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়ার নেতৃত্বে গেন্ডারিয়া এলাকায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন রেজার নেতৃত্বে নন্দীপাড়া এলাকায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের নেতৃত্বে খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন।এছাড়াও আনিক-৭ এবং নবসংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে ৪ জন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতসমূহ মোট ৮৭টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়ি পরিদর্শন করেন। এ সময় আনিক-৪ মো. হায়দর আলী ২ মামলায় ১ লাখ টাকা, আনিক-১০ মোহাম্মদ মামুন মিয়া ২ মামলায় ৭ হাজার টাকাসহ সর্বমোট ৭ মামলায় এক লক্ষ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12