সর্বশেষঃ
দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোজাম্মেলের ডিমোশনের আদেশ হাইকোর্টে স্থগিত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. মোজাম্মেল হকের পদাবনতি (ডিমোশন) সংক্রান্ত ওয়াসার কর্তৃপক্ষের জারি করা আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। গণমাধ্যমে ওয়াসা নিয়ে প্রকাশিত সংবাদে মতামত দেয়ার অভিযোগে নির্বাহী প্রকৌশলী মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে ডিমোশনের আদেশ দিয়ে ছিলেন ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ।

আজ রোববার (১১ জুলাই) ওই নির্বাহী প্রকৌশলী মো. মোজাম্মেল হকের করা ভার্চুয়াল রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল একক বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এস এস আরেফিন জুন্নুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

এ বিষয়ে আইনজীবী এস এস আরেফিন জুন্নুন সাংবাদিকদের জানান, ২০১৭ সালে জলবদ্ধতা দেখা দেয়। তখন এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সেখানে ঢাকা ওয়াসার তৎকালীন ড্রেনেজ সার্কেলের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মোজাম্মেল হকের মতামত উল্লেখ করা হয়েছিল। এ ঘটনায় ওয়াসার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে অভিযোগ তুলে তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। কমিটি প্রতিবেদনও জমা দেয়।

এরপর চলতি জুলাই মাসের ৪ তারিখে নির্বাহী প্রকৌশলী থেকে উপবিভাগীয় প্রকৌশলী পদে পদাবনতি দেয়া হয়। তবে প্রকৌশলী মো. মোজাম্মেল হকের বক্তব্য ছিল,এ বিষয়ে প্রতিবেদকরা তদন্ত কর্মকর্তার কাছে কোনো লিখিত বা রেকর্ড উপস্থাপন করেননি।

এছাড়া ওয়াসার এমডি ছুটিতে দেশের বাইরে আছেন। কিন্তু আদেশে তার সই রয়েছে। এসব নিয়ে রিট করার পর আদালত ওয়াসার ওই আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12