সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

ঢাকা উত্তর সিটিকে আধুনিক ও মানবিক শহর গড়তে চান আতিকুল ইসলাম

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটিকে একটি অচল শহরকে সচল করতে, একটি আধুনিক, মানবিক, গতিময় শহর গড়তে আগামী ৩০ জানুয়ারি নৌকা মার্কায় ভোট চাইলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম।
শুক্রবার (১০ জানুয়ারি ) দুপুরে উত্তরা ৪ নম্বর সেক্টরে নির্বাচনী পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমি কাজ পাগল মানুষ, আমি কাজ করতে চাই। আমি ফাঁকি দিতে পছন্দ করি না। এই কাজ পাগল মানুষ আপনাদের নিয়ে এই শহর গড়তে চাই।

এর আগে নৌকা প্রতীক বরাদ্দ পেয়ে রাজধানীর উত্তরা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন আতিকুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাসী। আমিও কাজ করতে চাই। নৌকার কোনো ব্যাক গিয়ার নেই। নৌকার গিয়ার একটাই-ফ্রন্ট গিয়ার। নৌকার শুধু উন্নয়নের গিয়ার আছে।

নিজের বয়স প্রসঙ্গে আতিকুল ইসলাম বলেন, এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন, আমার প্রতিপক্ষ না কি বলেছে আমার তো বয়স হয়ে গেছে। আমি বলতে চাই-বয়সের চেয়ে বড় হচ্ছে মাথার ভেতরে বয়স কত আছে।

আমি মনে করি, আমার প্রতিপক্ষ থেকে আমার সেই মাথার বয়স বেশি আছে, সাহস আছে। আমি মনে করি, আমার মাথার যে বয়স আছে, সেই বয়স দিয়ে আমার প্রতিপক্ষকে আরও ৫০ বছর বেশি সামনের দিকে নিতে পারব।
এসময় তার সাথে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবীব হাসান, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খান ও উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি কুতুবুদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12