সর্বশেষঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  বাংলাদেশ ২৫ এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে  খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদার জন্মদিন আজ  সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে নিহত ৮ রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট, চট্টগ্রামে সড়ক অবরোধ নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

ঢাকার সাবেক মেয়র খোকাকে স্মরণ করবে দেশবাসী : সাঈদ খোকন

দূরবীন নিউজ প্রতিবেদক :
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবং অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার লাশে শ্রদ্ধা জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সাদেক হোসেন খোকার লাশ বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে আনা হয়। এখানে মরহুম সাদেক হোসেন খোকার কফিনে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান মেয়র সাঈদ খোকনসহ সাবেক ও বর্তমান কাউন্সিলরগণ, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হক ও বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ।

ডিএসসিসির ব্যবস্থাপনায় নগর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ জানাজায় মেয়র সাঈদ খোকনের সাথে সাদেক হোসেন খোকার দুই পুত্র ইশরাক হোসেন ও ইশরাফ হোসেন, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা কাজী আবুল বাশার, বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স, ডিএসসিসির বর্তমান কাউন্সিলরগণ, সংস্থার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং অন্যান্য ব্যক্তিবর্গ শরীক হন।

জানাজা শুরুর আগে মেয়র সাঈদ খোকন নগরবাসীর উন্নয়নে মরহুম সাদেক হোসেন খোকার অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশবাসী তার এ অবদানের কথা স্মরণ করবে। তিনি তার রূহের মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12