সর্বশেষঃ
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনতার দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ : ‍বিরোধীদলীয় নেতা রাজধানীতে  মিরপুর সুপার লিংক বাসে আগুন শাহবাগে ফুটপাতের গোলাপিকে প্রধানমন্ত্রীর  বাড়ি হস্তান্তর ঢাকা থেকে রংপুর ১১ দলের লংমার্চ কর্মসূচি  আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান 
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

ডিএসসিসির ৯ ভ্রাম্যমাণ আদালতে ১৪ মামলায় ৮৮ হাজার টাকা জরিমানা

.দূরবীণ নিউজ প্রতিবেদক:
লকডাউনের আওতায় আরোপিত বিধিনিষেধ তদারকিতে আজ ১৯ এপ্রিল (সোমবার) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একযোগে ৯ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। ডিএসসিসি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতসমূহের নেতৃত্ব দেন।

আজকের অভিযানে সরকারি বিধিনিষেধ অমান্য করা, স্বাস্থ্যবিধি ভঙ্গ করা, অনুমোদনবিহীন দোকানপাট খোলা রাখা ও মশার লার্ভা পাওয়ায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১৪টি মামলা দায়ের করে ৮৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-২ এর আনিক সুয়ে মেন জো এর নেতৃত্বে ১২ নং ওয়ার্ডের মালিবাগ বাজার, সিপাহীবাগ বাজার, শাহজাহানপুর বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরায় ১০ ব্যক্তিকে সাময়িক আটকে রেখে পরবর্তীতে তাদেরকে মাস্ক পরিধান করিয়ে ছেড়ে দেওয়া হয়।

অঞ্চল -৩ এর আনিক বাবর আলী মীর চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ১৫টির অধিক অননুমোদিত দোকান বন্ধ করে দেওয়া হয়।

অঞ্চল -৪ এর আনিক মো. হায়দর আলী বাবুবাজার, লক্ষীবাজার, বংশাল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অনুনোমোদিত ১২টি দোকান বন্ধ করে দেওয়া হয়।

অঞ্চল -৫ এর আনিক মো. শাহীনুর আলম ৫০ নং ওয়ার্ডের পশ্চিম যাত্রাবাড়ী পঞ্চায়েত বাজার ও ওয়ার্ড -৪৮ নংং ওয়ার্ডের সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে অননুমোদিত ২০টির অধিক দোকান বন্ধ করে দেওয়া হয়।

অঞ্চল -৬ এর আনিক মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার ৭০নং ওয়ার্ডের ধীৎতপুর বাজার হতে ইটাখোলা পর্যন্ত এবং ৭৫ নং ওয়ার্ডের গৌড়নগর, নাসিরাবাদ এলাকায় লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

এদিকে ঢাদসিক এর সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃতত্বাধীন ভ্রাম্যমাণ আদালত আজ ৮ নং অঞ্চলের ৬৬ নং ওয়ার্ডের বামৈল বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি নির্দেশনা না মানায় ৭টি মামলার মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ আজ মানিকনগর, ধলপুর, কমলাপুর স্টেডিয়াম, আর কে মিশন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সরকারি বিধিনিষেধ অমান্য করে খাবার পরিবেশনসহ স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অপরাধে ৫টি মামলা দায়ের ও ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবীর ত্রপার নেতৃত্বাধীন আদালত আজ এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণের লক্ষে ১৯ নং ওয়ার্ডের সিদ্ধেশ্বরী এলাকার ১৮টি স্থাপনায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নির্মাণাধীন ২টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় ২টি মামলা দায়ের ও নগদ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরুরী প্রয়োজনে বের হওয়া মাস্কবিহীন লোকজন, রিক্সাচালক ও দোকানীদের মাঝে করপোরেশনের পক্ষ হতে অঞ্চল-২ এর আদালত ৫০টি, অঞ্চল-৩ এর আদালত ১০০টি, অঞ্চল-৬ এর আদালত ৫০টি, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান ৫০টি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ৫০টি মাস্ক বিতরণ করেন।

অভিযানকালে আনিক -২ এর সাথে স্থানীয় কাউন্সিলর মামুনুর রশীদ, আনিক-৬ এর সাথে ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12