সর্বশেষঃ
সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১ জাতিসংঘকে সমঝোতামূলক  কেন্দ্রবিন্দু দেখতে চায় বাংলাদেশ যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, বন্ধের সিদ্ধান্ত তাকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট সূত্রাপুরে ঘরে পেট্রল ঢেলে আগুন, পিতা-পুত্রের মৃত্যু
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

ডিএসসিসি’র মাষ্টাররোলের আরো ১০ কর্মচারীকে খালি হাতে বিদায়

দূরবীণ নিউজ প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের স্কেলভূক্ত ৭ উচ্ছেদ শ্রমিক ও প্রকৌশল বিভাগের অঞ্চল-৫ এর স্কেলভুক্ত ৩ সড়ক শ্রমিককে কর্মচ্যূত করা হয়েছে। এদের প্রত্যেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় কর্পোরেশন এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ এই ১০ জনকে কর্মচ্যূত করা হয়।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে এই তথ্য জানান ।
কর্মচ্যূত মোঃ শামসুল হক, মোঃ নেছার উদ্দিন, জয়নাল, ধলু মিয়া, শেখ নুরুল আমিন, আব্দুল আলী, মোঃ মিলন মিয়া সম্পত্তি ভাগের উচ্ছেদ শ্রমিক এবং মোঃ আব্দুল মজিদ, জামাল ও মোঃ জয়নাল আবেদিন অঞ্চল-৫ এর প্রকৌশল বিভাগের সড়ক শ্রমিক।

কর্মচ্যূতদের মধ্যে অনেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ার পরেও তারা টানা ৩ বছর থেকে ১০ বছর ধরে ডিএসসিসিতে চাকরি করেছেন বলে অফিস আদেশ হতে প্রতীয়মান হয়।

কর্মচ্যূতকৃত স্কেলভুক্ত মাস্টাররোল কর্মীগণ ১৩ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ তারিখ হতে আর কোনো বেতন-ভাতা/ আর্থিক সুবিধা প্রাপ্ত হবেন না বলে অফিস আদেশে বলা হয়।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বার্থ রক্ষার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে অফিস আদেশ উল্লেখ রয়েছে। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12