সর্বশেষঃ
 প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ এনসিপির নতুন কমিটিতে ফের যুগ্ম আহ্বায়ক মাওলানা  মাহদি চীনে এপেক সম্মেলন, কিমের সাথে কি ট্রাম্পের বৈঠক হচ্ছে ! পরিবেশ রক্ষায় আলোকচিত্র অনেক শক্তিশালী:  ডিসি ফরিদা খানম মাগুরায় শাকের হত্যা মামলায় ঢাকা দক্ষিণ যুবদলের রনিসহ গ্রেফতার-২ হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন 
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ডিএসসিসি’র ভ্রাম্যমাণ আদালতে ১১ মামলায় অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

 

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) অবৈধ স্থাপনা উচ্ছেদ, অবৈধ ক্যাবল অপসারণ ও এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে ভ্রাম্যমান আদালতগুলোর অভিযান চলমান রয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) চলমান অভিযানের ২৩তম দিনে ওয়ারী ও দয়াগঞ্জ এলাকায় অবৈধ স্থাপনা-দোকানপাট ও অবৈধ ক্যাবল অপসারণ করা হয়েছে।
ডিএসসিসি’র সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ঠাটারী বাজার, জয়কালী মন্দির, ওয়ারী ও বঙ্গভবনের দক্ষিণ পাশের ফুটপাতে উপর অবস্থিত অস্থায়ী টং দোকান ও ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন।

মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ সময় ১০টি ইলেকট্রিক পোল হতে সকল অবৈধ ক্যাবল অপসারণ ও ফুটপাতের উপর অবস্থিত অবৈধ ২৫টি অবৈধ টং দোকান উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করেন। এ সময় তিনি সিটি কর্পোরেশন (স্থানীয় সরকার) আইন, ২০০৯ এর ৭ ধারা মোতাবেক ৩টি মামলা দায়ের ও ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

একই সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ আজ দয়াগঞ্জে ড্রেনের উপর নির্মিত ৬টি অবৈধ স্থায়ী পাকা স্থাপনা উচ্ছেদ এবং ১০টি ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সিটি কর্পোরেশন (স্থানীয় সরকার) আইন, ২০০৯ এর ৭ ধারা মোতাবেক ৬টি মামলা দায়ের ও ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এদিকে মশার প্রজননস্থল শনাক্তকরণে আজ ১৯তম দিনে কর্পোরেশনের ১টি ভ্রাম্যমাণ আদালত অঞ্চল- ১ এর ১৯ নম্বর ওয়ার্ডের রমনা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ সময় ২৮টি স্থাপনা পরিদর্শন করে দুটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুটি মামলা দায়ের ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অবৈধ স্থাপনা-দোকানপাট উচ্ছেদ, ক্যাবল অপসারণ এবং মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতগুলো সর্বমোট ১১টি মামলা দায়ের ও নগদ ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। # প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12