সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

ডিএসসিসির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক

দূরবীন নিউজ প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা পদে মোহাম্মদ ইমদাদুল হককে বদলি করা হয়েছে। তিনি কর্তমানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) হিসেবে কর্মরত আছেন। একই সাথে ডিএসসিসির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার ( ১৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ বদলি সংক্রান্ত আদেশ জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে আরো কয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে পাট অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামসুল আলমকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলম আরা বেগম নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক হয়েছেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন একই প্রতিষ্ঠানের উপ-মহাপরিচালক মো. তাজুল ইসলাম।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহজাহানকে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) মহাপরিচালক করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আফজাল হোসেনকে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সদস্য পরিচালক (অতিরিক্ত সচিব) মমিনুর রশিদ আমিনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব নিতিশ চন্দ্র সরকারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12