সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

ডিএসসিসি’র চিরুনি অভিযানের ৯ম দিনে ৮ মামলায় ৭২ হাজার টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত চিরুনি অভিযানের ৯ম দিনের মোট ৭৯টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৮টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ৮টি মামলা ও ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) গণসংযোগ বিভাগ গণমাধ্যমকে এই তথ্য জানায়। ডিএসসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালত আজ অঞ্চল-১ এ ১৮ নং ওয়ার্ডের সেন্ট্রাল রোড এলাকা, অঞ্চল-২ এ ৮ নং ওয়ার্ডের গোপীবাগ ও মতিঝিল এলাকা এবং অঞ্চল-৩ এ হাজারীবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৩ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ৩৭টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ২টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ২টি মামলা দায়ের ও ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ২২টি স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়। এ সময় আদালত ৪টি মামলা দায়ের ও ৪৫ হাজার টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান। অভিযানকালে আদালত ৪টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ খুঁজে পায়।
একই সাথে অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ২০টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত ২টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল খুঁজে পাওয়ায় ২টি দুটি মামলা দায়ের ও ১১ হাজার টাকা জরিমানা করেন। অঞ্চল-৩ এ অভিযানকালে ৫টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে খুঁজে পাওয়ায় স্থাপনা দুটির মালিকদেরকে সতর্ক করেন।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতগুলো এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ৯টি স্থাপনার মালিকদেরকে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য সতর্ক করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।

 

Md.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12