সর্বশেষঃ
দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

ডিএসসিসিতে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ ৪১ হাজার টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আজ ২৪ মে এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দু’টি পরিচালনা করা হয়। দু’টি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ও একটি বাসাবাড়িতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ থাকায় ৩টি মামলায় সর্বমোট ১ লাখ ৪১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে আজ আরমানিটোলার আবুল খয়রাত রোডে অভিযান পরিচালনা করেন। অভিযানে আদালত একচল্লিশটি স্থাপনা পরিদর্শন করেন এবং একটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ও একটি বাসাবাড়িতে পানি জমে থাকার ফলে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ বিরাজ করায় দু’টি মামলা দায়ের ও ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে আজ ২৬ নম্বর ওয়ার্ডে ২০টি স্থাপনা পরিদর্শন করেন। অভিযানে একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় একটি মামলা দায়ের ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12