সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ডিএমপি লালবাগে ডিসির নতুন কার্যালয় উদ্বোধন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) নতুন কার্যালয়ের উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ২০/সি, নূর ফাতাহ লেন, ঢাকেশ্বরী রোডে লালবাগ বিভাগের ডিসির কার্যালয়ের উদ্বোধন করেন কমিশনার। ওইসময় ডিএমপি কমিশনার বলেন, আইনের নির্মোহ প্রয়োগের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের পালন ডিএমপির লক্ষ্য। অপরাধী যেই হোক না কেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপস্) কৃষ্ণ পদ রায় বিপিএম-বার, পিপিএম-বার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ১০ নং বংশাল রোডস্থ লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর পুরাতন জরাজীর্ণ কার্যালয়টি স্থানান্তর করে ২০/সি, নূর ফাতাহ লেন, ঢাকেশ্বরী রোড লালবাগ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বিপরীতে ভাড়া করা ভবনে নেওয়া হয়েছে। # প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12