সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

ডিএনসিসির মেয়রের নির্দেশে আরো ৩টি ইউটার্ন চালু হলো

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নির্দেশে তেজগাঁও বিজি প্রেসের সামনে, নাবিস্কো/কোহিনুর কেমিক্যাল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ির সামনের ৩টি ইউটার্ন খুলে দেওয়া হয়েছে।

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১১টি ইউটার্ন নির্মাণ প্রকল্পের অধীনে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় আরো ৩টি ইউটার্ন খুলে দেওয়া হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, এই ইউটার্নগুলো চালু করার ফলে সংশ্লিষ্ট সড়কে যানজট আরো কমে যাবে, বাঁচবে যাতায়াতের সময়ও।

ডিএনসিসির বলেন, এই শহরকে সুন্দর করতেই হবে। ইউটার্নগুলো চালু হলে নগরীর ভোগান্তি কিছুটা হলেও কমে যাবে।
ইউটার্নগুলো হচ্ছে, তেজগাঁও বিজি প্রেসের সামনে, নাবিস্কো/কোহিনুর কেমিক্যাল মোড় এবং বনানী চেয়ারম্যান বাড়ি। এ নিয়ে মোট ৬টি ইউটার্ন চালু করা হলো। ইতিপূর্বে খুলে দেওয়া অন্য ৩টি ইউটার্ন হচ্ছে, কাওলা ফ্লাইং একাডেমি, উত্তরা র‍্যাব-১ কার্যালয়ের সামনে এবং উত্তরা জসিম উদ্দিন মোড়।

অবশিষ্ট ৪টি ইউটার্নের নির্মাণ কাজ চলমান রয়েছে। এ ৪টি ইউটার্ন হচ্ছে, মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচ, বনানী-কাকলী রেলস্টেশন, এবং বনানী ফ্লাইওভারের নিচ।

প্রকল্পের শুরুতে মোট ১১টি ইউটার্ন নির্মাণ করার পরিকল্পনা থাকলেও আর্মি গলফ ক্লাব সংলগ্ন স্থানের ইউটার্নটি প্রথম সংশোধনী প্রকল্পে বাতিল করা হয়। প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ২৪ কোটি ৮৩ লাখ টাকা ছিল। তবে প্রথম সংশোধিত প্রাক্কলিত ব্যয় ৩১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা।/ প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12