সর্বশেষঃ
রাজধানীতে পল্লবীতে জামায়াতের মশক নিধন কর্মসূচি পালন নিরাপদ পানির জন্য ২৫ হাজার কোটি টাকার প্রকল্প :স্থানীয় সরকার মন্ত্রী ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ডিএনসিসির  প্রকৌশলী সাইদুরের ইন্তেকালে মেয়রের শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মহাখালী অঞ্চলের (অঞ্চল-৩) নির্বাহী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।বুধবার দিবাগত রাতে তিনি ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বাদ জোহর নগর ভবনের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে মেয়র মোঃ আতিকুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আতিকুল ইসলাম বলেন, মরহুম সাইদুর রহমান একজন দক্ষ ও কর্মঠ প্রকৌশলী ছিলেন।

তার মৃত্যুতে ডিএনসিসি একজন নিষ্ঠাবান প্রকৌশলীকে হারালো। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুম সাইদুর রহমান স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, অজস্র আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12