সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে শুক্রবার ডিএনসিসির যানবাহন বন্ধ

দূরবীণ নিউজ প্রতিবেদক:

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ সাধন এবং বিদ্যুৎ ও জ্বালানীর সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামের নির্দেশনায় ডিএনসিসির সকল কর্মকর্তাগণের অনুকূলে বরাদ্দকৃত ও দাপ্তরিক কাজে নিয়োজিত সকল গাড়ির জ্বালানী পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত প্রতি শুক্রবার বন্ধ থাকবে।

সোমবার (২২ আগস্ট ) ডিএনসিসির পরিবহন শাখা থেকে এ মর্মে একটি অফিস আদেশ জারি করা হয়। তবে, অত্যাবশ্যক জরুরী সেবা সরবরাহ, বর্জ্য পরিবহন ও মশক নিধন কাজে নিয়োজিত যানবাহন এই আদেশের আওতামুক্ত থাকবে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই ২০২২ তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের নির্দেশনায় ডিএনসিসি’র প্রধান কার্যালয়সহ সকল আঞ্চলিক কার্যালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে উল্লেখ করা হয় এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে দেয়া যাবে না, কক্ষে অবস্থানরত অবস্থায় সম্ভব হলে ১ ঘন্টা এসি চালু রেখে পরবর্তী ১ ঘন্টা করে বন্ধ রাখা যেতে পারে (১ ঘন্টা এসি চালু রাখা ও ১ ঘন্টা এসি বন্ধ রাখা)। বৈদ্যুতিক বাতি অর্ধেক সংখ্যক জ্বালাতে হবে। অফিস কক্ষে উপস্থিত না থাকলে এসি বৈদ্যুতিক বাতি ও ফ্যানসহ অন্যান্য সুইচ বন্ধ রাখতে হবে।

ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিদ্যুতের ব্যবহার অনেকাংশে কমিয়ে এনেছে। প্রয়োজনীয় বাতি ছাড়া সব বন্ধ থাকছে। এসিও বন্ধ থাকছে। যেসব কক্ষের এসি একান্ত প্রয়োজনে চালাতে হচ্ছে সেগুলোর তাপমাত্রা ২৫ এর নিচে নামানো হচ্ছে না। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12