সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

জি এম কাদেরের লিগ্যাল নোটিশ পেলো বিদিশা

দূরবীন নিউজ প্রতিবেদক
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে লিগ্যাল নোটিশ পাঠিছেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের। নোটিশে জিএম কাদের সম্পর্কে দেয়া ‘মানহানিকর বক্তব্য’ আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যাহার করতে বলা হয়েছে। তা না হলে বিদিশা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

জাপার সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতির যুগ্ম আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবু ওয়াহাবের পক্ষে আইনজীবী এম এম সালাহ্উদ্দিন আহম্মেদ ২৬ নভেম্বর এ আইনি নোটিশ পাঠান।

এ আইনি নোটিশে বলা হয়, আপনি বিশেষ কোনো মহলের দ্বারা প্ররোচিত হয়ে জি এম কাদের সাহেবকে রাজনৈতিকভাবে হেয় ও তার ইমেজ ক্ষুন্ন করার মতো ঘৃণ্য কাজে লিপ্ত রয়েছেন। যা যুব সংহতি ও জাপার লাখো লাখো নেতাকর্মীরা মেনে নিতে পারছে না।

নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে আপনি বিভিন্ন পত্রিকায় ও মিডিয়ায় জি এম কাদেরের বিরুদ্ধে যে মানহানিকর বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের জন্য আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশার বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন শাহতা জারাব এরিককে দেখভালের ক্ষেত্রে তার চাচা ও দলের বর্তমান চেয়ারম্যান জি এম কাদের মূল বাধা।
চলতি বছরের জুলাইতে মৃত্যুর আগে এরশাদ তার সব সম্পত্তি দান করে যান ট্রাস্টে। ছেলে এরিকের দেখভাল করার জন্য এ ট্রাস্ট গঠন করা হয়েছে। ট্রাস্টের সদস্য হিসেবে এরিক আর ভাতিজা খালেদ আখতারকে রাখলেও ভাই কাদেরকে রাখেননি এরশাদ।

গত ১৪ নভেম্বর থেকে প্রেসিডেন্ট পার্কে ছেলে এরিকের সঙ্গে অবস্থান নেয়া বিদিশা অভিযোগ করেছেন, এই বাসায় এরিকের দেখভালের দায়িত্বে থাকা কর্মচারীরা তার ছেলের স্বাস্থ্যের প্রতি ‘অবহেলা’ করেছেন। এরশাদের ব্যক্তিগত গাড়িচালক এরিককে ‘মারধর’ করেছেন।

নিরাপত্তাহীনতায়’ ভুগতে থাকা এরিক মা বিদিশাকে নিয়ে প্রেসিডেন্ট পার্কে থাকতে চান জানিয়ে গত ১৮ নভেম্বর গুলশান থানায় জিডি করেন। বিদিশার ওই অভিযোগের পর তার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছিলেন জি এম কাদের। কিন্তু পরে আর তিনি ওই মামলা করেননি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12