সর্বশেষঃ
মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঢাকা উত্তরে কামরুল, দক্ষিণে মিলন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
জাতীয় পার্টি ( জাপা) ঢাকার দুই সিটিতে মেয়র পদে ঢাকা উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম এবং ঢাকা দক্ষিণে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে দলীয় মনোনয়ন দিয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সভায় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন।

জাপা মহাসচিব বলেন, ঢাকা উত্তরে ব্রিগেডিয়ার জেনারেল (অব) কামরুল ইসলাম এবং দক্ষিণে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মেয়র পদে রাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। তিনি দলীয় নেতাকর্মীদের তাদের পক্ষে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে উত্তরে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম আর বিএনপির তাবিথ আউয়াল। আর দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস ও বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12