সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

জর্ডানের রাজকন্যা সালমা প্রথম নারী যুদ্ধবিমানের পাইলট

দূরবীণ নিউজ ডেস্ক :
জর্ডানের রাজকন্যা সালমা বিনতে আব্দুল্লাহ প্রথম নারী যুদ্ধবিমান পাইলট হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন । ১৯ বছর বয়সী রাজকন্যাকে গত ৮ জানুয়ারি এক অনুষ্ঠানে ‘এভিয়েশন উইং’ পরিয়ে দেন দেশটির রাজা দ্বিতীয় আব্দুল্লাহ। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের ।

২০১৮ সালের নভেম্বরে জর্ডানের সামরিক বাহিনীর সাথে বিমান উড়ানোর প্রশিক্ষণ নিয়ে পরীক্ষায় সফল হন রাজকন্যা সালমা। এর আগে ইংল্যান্ডে রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক হন সালমা। আর কয়েকদিনের মধ্যেই বিমান উড়ানোর কাজ শুরু করবেন তিনি।

এক বিবৃতিতে রয়েল হাশেমিত কোর্ট জানায়, সালমার পাইলট হিসেবে অভিষেক অনুষ্ঠানে অংশ নেন তার মা রানি রানিয়া এবং বড় ভাই যুবরাজ আল হুসেন বিন আব্দুল্লাহ। জর্ডানের সশস্ত্র বাহিনীতে ফার্স্ট লেফটেন্যান্ট পদে রয়েছেন যুবরাজ হুসেন। এক ইনস্টাগ্রাম পোস্টে বোনকে শুভেচ্ছা জানান তিনি।

যুবরাজ বলেন, ‘জর্ডানের প্রথম নারী পাইলট হওয়ায় তোমাকে অভিনন্দন জানাই। প্রত্যেকবারের মতোই এবারো প্রতিভা ও পরিশ্রমের ফল পেয়েছ তুমি। এই উইং পড়ায় তোমাকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা।’

এদিকে, রাজকন্যাকে নিয়ে করা যুবরাজের পোস্ট মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ফেসবুক ও টুইটারে একের পর এক আসতে থাকে শুভেচ্ছা বার্তাসহ অনেক ইতিবাচক কমেন্ট। এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘বড় হয়ে আমি রাজকন্যা হতে চাই- স্বপ্নটি এখন নতুন মাত্রা পেল।’

উল্লেখ্য, এর আগে দেশের প্রথম নারী হিসেবে সামরিক প্রশিক্ষণ শেষ করেছিলেন সালমার ফুফু প্রিন্সেস আসিয়া বিনতে হুসেইন। পরে তিনি দেশটির স্পেশ্যাল ফোর্সে যোগ দেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12