সর্বশেষঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি, দুদকের অভিযান হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও দুর্নীতি, দুদকের অভিযান নাগরিকদের নিরাপত্তা নিয়ে ১০০ দিনের কর্মসূচি ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গোপালগঞ্জে অশান্তি সৃষ্টিকারীদের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান আইজিপির অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় গেলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

ছাত্র জনতার অন্দোলনে র বিজয়ই স্বাধীনতার পূর্ণতা হয়েছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বতীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করলেও ছাত্র জনতার অন্দোলনে ২০২৪ সালের বিজয়ের আগ পর্যন্ত অরক্ষিত ছিল।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা নাহিদ বলেন, ‘২০২৪ সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে।’

এ ঐতিহাসিক মুহূর্তে জাতিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের বিজয় ‘আওয়ামী ফ্যাসিবাদের’ থাবা থেকে দেশকে মুক্ত করেছে, যাতে জনগণ সত্যিকারের বিজয় অর্জন করতে পারে।

মুক্তিযুদ্ধ ও জুলাই মাসের আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘এ দিনটি একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের অনড় ও দৃঢ় সংকল্পের একটি প্রমাণ।’ স্বাধীনতার চেতনা সমুন্নত রেখে সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান নাহিদ ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12