সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

চ্ট্গ্রামে ৭ মাসের মেয়ে শিশুকে কবরস্থানে ছুড়ে ফেলা হলো

দূরবীণ নিউজ ডেস্ক :
সাত মাস বয়সী এক মেয়ে শিশুকে কবরস্থানে ছুড়ে ফেলে দেয়া খবর পাওয়া গেছে। ঘটনাটি চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ এলাকার।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ওই শিশুকে নিক্ষেপের পর পরই উদ্ধার করেছে পুলিশ।

জানান যায় ,বন্দর নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার কবরস্থানের কাছ থেকে মেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক জানান, দুপুরে চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার নিরাপত্তার দায়িত্ব পালন করার সময় খুলশী থানার এএসআই হিরণ মিয়া একটি চলন্ত সিএনজি অটোরিকশা থেকে কিছু একটা কবরস্থানে ফেলে দিতে দেখেন।

পরে সেখান থেকে শিশুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন সে হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। তিনি বলেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটোরিকশাটি শনাক্তের চেষ্টা চলছে।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী ইউএনবিকে জানান, চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি অপুষ্টি এবং পানিশূন্যতায় ভুগছে। চিকিৎসা শুরুর পর থেকে তার অবস্থা উন্নতির দিকে। খবর ইউএনবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12