সর্বশেষঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

চলমান কঠোর লকডাউন টানা ১৪ দিনের সিদ্ধান্ত আসছে !

ছবি--- সংগৃহিত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
চলমান কঠোর লকডাউনে বিধিনিষেধ ৭দিন থেকে বাড়িয়ে টানা ১৪ দিন করতে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সরকারকে বলছেন । এই বিষয়টি নিয়ে সরকারের মধ্যেও পর্যালোচনা চলছে।

এ বিষয়ে দু-এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে।

এদিকে করোনা সংক্রান্ত জাতীয় কমিটি শুরুতেই কঠোর লকডাউন টানা ১৪ দিন বহাল রাখার পরামর্শ দিয়েছিল। কমিটির পরামর্শে গত ১ জুলাই থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার।

ইতোমধ্যে চার দিন কেটে গেছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যু কোনোটিই নিয়ন্ত্রণে আসেনি।

বরং রোববার দেশে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হয়েছে। আক্রান্ত সংখ্যাও সাড়ে ৮ হাজারের বেশি। এ অবস্থায় চলমান বিধিনিষেধ বুধবার মধ্যরাতে শেষ হওয়ার কথা।

এ বিষয়ে রোববার করোনাসংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা: মোহাম্মদ সহিদুল্লাহ গণমাধ্যমকে বলেছেন, ১৪ দিনের শাটডাউনের পরামর্শ দেয়া হয়েছিল।৭ দিনের লকডাউন চলছে। এটা আরো সাত দিন বাড়ানো প্রয়োজন। এটাই বিজ্ঞানসম্মত পন্থা।

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। দুই এক দিনের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12