সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ঘুষের ২৩ লাখ টাকাসহ আটক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

দূরবীণ নিউজ প্রতিনিধি :
অবশেষে ঘুষের প্রায় ২২ লাখ ৯৯ হাজার টাকাসহ আটক হবার ৭ মাস পর বেনাপোল কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক। তিনি জানান, গত ১২ ফেব্রুয়ারি যশোর সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপ পরিচালক মো. আল আমিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার এজাহাহারে উল্লেখ করা হয়েছে, খন্দকার মুকুল হোসেন ২০১০ সালে ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের ক্যাশিয়ার পদে যোগ দেন।

২০১৭ সালের তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা পদে উত্তীর্ণ হন। ২০২০ সালের নভেম্বরে বেনাপোল কাস্টমে যোগ দেন। ঢাকাতে চাকরির সুবাদে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সখ্য গড়ে ওঠে। এই সুযোগে বেনাপোল কাস্টম হাউসে দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্থ উপার্জন করেন।
২০২২ সালের ২৬ আগস্ট সকালে মুকুল হোসেন ঢাকার উদ্দেশে যশোর বিমানবন্দরে আসেন। এ সময় বন্দরের স্ক্যানার মেশিনে তার বহন করা ব্যাগে বিপুল পরিমাণ টাকার উপস্থিতি পাওয়া যায়। পরে বিষয়টি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোয়েন্দা কর্তৃপক্ষকে অবহিত করে যশোর বিমানবন্দর সিকিউরিটি বিভাগ। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা বিমানবন্দরে তার ব্যাগ তল্লাশি করে ২২ লাখ ৯৯ হাজার টাকার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুকুল ওই টাকার উৎস বলতে পারেনি। এই ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। # কাশেম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12