সর্বশেষঃ
আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

গ্রহণযোগ্যতা ও ক্লিন ইমেজ না থাকায় মেয়র প্রার্থী থেকে বাদ খোকন’

দূরবীণ নিউজ প্রতিবেদক :
আওয়ামী লীগ সাধারণ সম্পা্দক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেছেন, ঢাকার দুই সিটিতে নির্বাচনে মেয়র পদের প্রার্থীদের ব্যাক গ্রাউন্ড, গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং ক্লিন ইমেজ দেখেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বলেন, মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কার জয় পাবার সম্ভাবনা বেশি ওইসব বিবেচনা করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে দলটির মনোনীত মেয়র প্রার্থী ও সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আওয়ামী লীগের বর্তমান মেয়র সাঈদ খোকনকে এবার কোনো মনোনয়ন দেয়া হলো না এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি কিছু বলতে পারব না। শুধু এটুকু বলবো জয় পাবার সম্ভাবনা ছিল না বলেই খোকনকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভা নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মনোনয়োন বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে সাঈদ খোকনের পরিবর্তে ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপসকে।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘কাজেই এখানে কার কী খারাপ, কার কী ভালো এই প্রসঙ্গে আমি যেতে চাই না।’ তবে আসন্ন ঢাকা সিটি নির্বাচনে ঢাকা দক্ষিণে মেয়র পদে শেখ ফজলে নূর তাপসকে প্রার্থী ঘোষণা করেছেন তিনি।

ঢাকা ১০ আসনের বর্তমান সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে।

তবে ঢাকার উত্তরাংশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আতিকুল ইসলামই থাকছেন। বিভক্ত ঢাকার উত্তরাংশের প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনে জিতে বর্তমানে মেয়র পদে দায়িত্ব পালন করছেন আতিকুল ইসলাম।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণের জন্য ৩০ জানুয়ারি ২০২০ তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবার সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

কমিশনের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩১শে ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে দোসরা জানুয়ারি ২০২০।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৩০ জানুয়ারি। সূত্র বিবিসি বাংলার। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12