সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

গাইবান্ধার সাংসদ লিটন হত্যায় মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

দূরবীন নিউজ ডেস্ক :
বিচারিক আদালত দীর্ঘ শুনানি গ্রহণ শেষে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাংসদ নিহত মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন একই আসনের সাবেক জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ আবদুল কাদের খান, কাদের খানের একান্ত সচিব (পিএস) শামসুজ্জোহা, গাড়িচালক আবদুল হান্নান, গৃহকর্মী শাহীন মিয়া, মেহেদী হাসান, আনোয়ারুল ইসলাম রানা ও চন্দন কুমার সরকার।

৭ আসামির মধ্যে ছয়জন আদালতে উপস্থিত ছিলেন। অনুপস্থিত চন্দন সরকার বর্তমানে পলাতক।

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচিত হন জাপার নেতা কাদের খান।

আর মনজুরুল ইসলাম লিটন ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12