সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

খুলনায় বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনে দুদকের অভিযান

দূরবীণ নিউজ প্রতিবেদক :
খুলনায় বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) পরিচালিত একটি জুট মিলে ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযান পরিচালনা করেছে দুদক।

সোমবার (২ মার্চ) দুদক অভিযোগ কেন্দ্র হটলাইন- ১০৬ এ অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযোগে বলা হয়, খুলনার আলীম জুট মিল্‌স লিমিটেডে উক্ত ওটিএম এবং এলটিএম এর মাধ্যমে ক্রয়কৃত মালামাল কার্যাদেশের চেয়ে কম গ্রহণ করে টাকা আত্মসাৎ করা হয়েছে। ভাউচারসমূহে স্বাক্ষর জাল এবং পরিমাণ ভুয়া দেখানো হয়েছে।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

তিনি জানান, ওই অভিযোগের প্রেক্ষিতে সমন্বিত খুলনা জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে তথ্যাবলি যাচাইয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের সুপারিশ করে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করা হবে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আরো জানান, এদিকে বিদেশ ভ্রমণে সরকারি অর্থ অপচয়ের অভিযোগে, রাজউকের অসাধু কর্মচারীদের সাথে যোগসাজশে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগে, জমি খারিজ বাবদ ঘুষ দাবির অভিযোগে অভিযান পরিচালিত হয়েছে।

এছাড়াও চাকরিতে অনুপস্থিত থেকেও বেতন ভাতা উত্তোলনের অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী এবং সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুর হতে ৪টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12