সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

খুচরা আলুর কেজি ৩০ টাকা সরাকারের সিদ্ধান্ত

দূরবীণ নিউজ প্রতিবেদক:
খুচরা বাজারে আলু ৩০ টাকা কেজি বিক্রির সিদ্ধান্ত দিয়েছে সরকার। পূর্ব নির্ধারিত দামে আলু ৩০ টাকায় বিক্রি করতে অপরাগতা প্রকাশ করেছে ব্যবসায়ীরা। তাই নতুন করে প্রতি কেজি আলুতে ৫ টাকা বাড়িয়ে দাম পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২০ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলোচনার সময় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
এতো দিন খুচরা বাজারে বিক্রির জন্য প্রতি কেজি আলুর দাম ৩০ টাকা করে নির্ধারণ করে দিয়েছিল সরকার। পুনর্নির্ধারিত দামে কেজি প্রতি আলুর দাম হবে এখন থেকে ৩৫ টাকা।

মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সাথে আলোচনা করে আলুর এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৭ অক্টোবর প্রতি কেজি আলুর দাম কোল্ডস্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে ৩০ টাকা বেঁধে দেয় কৃষি বিপণন অধিদফতর।

এই দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কাছে চিঠিও পাঠানো হয়। কিন্তু এই দামের বিষয়ে আপত্তি জানান ব্যবসায়ীরা। এদিকে পাইকারি বাজারে প্রশাসনের অভিযান ও জরিমানার ভয়ে আলু বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি আলু ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন।

সংশ্লিষ্টরা জানান, নানা অজুহাতে হঠাৎ করেই দ্বিগুণ বেড়েছে আলুর দাম। এ নিয়ে সরকারের পক্ষ থেকে খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৩০ টাকা দাম নির্ধারণ করে দেয়া হলেও তা আমলে নিচ্ছেন না ব্যবসায়ীরা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12