সর্বশেষঃ
নিউ মার্কেটে চাঁদাবাজি, ছাত্রদল-যুবদল দফায় দফায় সংঘর্ষে আহত ২৫ দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড

দূরবীণ নিউজ ডেস্ক :
শুক্রবার (৬ মার্চ) সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে উদ্বোধনী জুটিতে ২৪৫ বলে ২৯২ রান করেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। এরমধ্যে তামিম করেন ১০৪ বলে ১১০ রান। আর লিটন করেন ১৪৩ বলে ১৭৬ রান।
ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। খবর বাসস।

উদ্বোধনী জুটিতে তামিম-লিটনের রেকর্ডে ভেঙে গেল সাকিব আল হাসান-মাহমুদুল্লাহ রিয়াদের রেকর্ডটি। তামিম-লিটনের আগে বাংলাদেশের পক্ষে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটিটি এতোদিন দখলে রেখেছিলেন সাকিব-মাহমুদুল্লাহ।

২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের ম্যাচে কার্ডিফে পঞ্চম উইকেটে ২২৪ রান করেছিলেন সাকিব-মাহমুদুল্লাহ।

সাকিব-মাহমুদুল্লাহর ২২৪ রানের সুবাদে ঐ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সাকিব ১১৪ ও মাহমুদুল্লাহ অপরাজিত ১০২ রান করেছিলেন।

আজ তামিম-লিটনের ব্যাটিং তাণ্ডবে ভেঙে গেল শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের ২১ বছর আগের রেকর্ডও। ১৯৯৯ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৭০ রান করেছিলেন শাহরিয়ার ও মেহরাব।

৩৫ দশমিক ৪ ওভার পর্যন্ত ব্যাট করেছিলেন তারা। শাহরিয়ার ৬৮ রানে থামলেও ১০১ রানে আউট হন মেহরাব। মেহরাবের ইনিংসটিই ছিলো ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি।

তামিম-লিটনের আজকের ২৯২ রানের জুটিটি বিশ্ব মঞ্চে ষষ্ঠস্থানে। আর উদ্বোধনী জুটির হিসেবে তৃতীয়স্থানে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12