সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

ক্যাসিনো সেলিম প্রধান ফের ৩ টিনের রিমান্ডে

দূরবীন নিউজ প্রতিবেদক :
বহুল আলোচিত ক্যাসিনো সেলিম প্রধান এবং তার দুই সহযোগী আক্তারুজ্জামান ও রোমানকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আবারো ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাংলাদেশে অনলাইন ক্যাসিনো জুয়ার হোতা বলে খ্যাত এই সেলিম প্রধান।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই হারুন অর রশিদ আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা আন্তর্জাতিক মাদক চোরাকারবারি দলের সক্রিয় সদস্য। আসামিরা দৃশ্যমান কোন কারণ ছাড়াই প্রায়ই বিভিন্ন দেশ ভ্রমণ করে। তারা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের চোখ এড়িয়ে সুকৌশলে দেশে-বিদেশে মাদক দ্রব্য আনা-নেয়া করে।

এই ভয়ানক মাদক সিন্ডিকেট নির্মূলের স্বার্থে ও তাদের অপর সহযোগী ও পৃষ্ঠপোষকদের নাম-ঠিকানা সংগ্রহ করে জিজ্ঞাসাবাদের জন্য আবারো রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আসামি সেলিম প্রধান এবং রোমানের পক্ষে তাদের আইনজীবী ইয়াসিন জাহান (নিসান ভূঁইয়া) এবং আক্তারুজ্জামানের পক্ষে মো. নজরুল ইসলাম মামুন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ৩০ সেপ্টেম্বর দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব-১। এরপর তার গুলশান, বনানীর বাসা ও অফিসে অভিযান চালানো হয়। অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।

গত ১ অক্টোবর নিজের বাসায় হরিণের চামড়া রাখার অপরাধে সেলিম প্রধানকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ২ অক্টোবর গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মানি লন্ডারিং আইনে দুটি মামলা করে র‌্যাব।

গত ৩ অক্টোবর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এ তিন জনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৮ অক্টোবর রিমান্ড শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর ১৩ অক্টোবর অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। # একে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12