সর্বশেষঃ
রাজধানী মিরপুরের আতঙ্ক, ইলিয়াস মোল্লার  নামে অবৈধ সম্পদের মামলা  প্লট জালিয়াতি : সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছরের সাজা  প্লট জালিয়াতির ৩ মামলা, ফ্যাসিস্ট হাসিনার ২১ বছর, জয় ও পুতুলের ৫ বছর করে দন্ড খুন ও গুমের মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে কড়া  নিরাপত্তায় ট্রাইব্যুনালে ঢাকায় ২১ লাখ ভবন ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ ,মানা হয়নি বিল্ডিং কোড এবার ইসলামে নতুন বাংলাদেশ গড়ার সময়: মামুনুল হক ভূমিকম্পে ঢাকা বিশ্ব. সংস্কার পরীক্ষা নিরিক্ষায় বন্ধ ,শিক্ষার্থীদের হল ছাড়তে হচ্ছে হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায়,হাসিনা ও কামালের ফাঁসি, মামুনের ৫ বছরের জেল সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়তের সম্মেলনে লাখো মানুষের উপস্থিতি
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

ক্যান্সারে সাংবাদিক রাশীদ উন নবী বাবুর ইন্তেকাল

দূরবীণ নিউজ প্রতিবেদক:
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য সাংবাদিক রাশীদ উন নবী বাবু আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৮ জুলাই ) রাত ৮ টা ৩৫ মিনিটের সময় রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিনে সম্পাদকের দায়িত্ব পালন করেন।

বরেণ্য এই সাংবাদিক দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কিছুদিন আগে বিআরবি হাসপাতালে তিনি ভর্তি হন। তার মেয়ে অনন্যা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গণি চৌধুরী বলেন- সিনিয়র সাংবাদিক রাশীদ উন বাবু বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিক।
৪৫ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশ বাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্নিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12