সর্বশেষঃ
জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্থগিত কুমিল্লা-৪ মঞ্জুরুল ও কুমিল্লা- ১০ গফুর ভূঁইয়ার আপিল খারিজ প্রশাসন নিরপেক্ষ হলে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব : জামায়াত পুরো ইরানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ও সহিংসতা,  হুঁশিয়ারি খামেনির ৯ জানুয়ারি সারাদেশে প্রাথমিকের  শিক্ষক নিয়োগ পরীক্ষা চলছে  ইসিতে সারাদেশেই নির্বাচন কেন্দ্রিক আইনী লড়াই জমেছে রুহুল আমীন গাজীর ‘কারাজীবনের ১৭ মাস’ বইয়ের মোড়ক উন্মোচন ইরানে সরকার বিরোধী  বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে  হামলা জকসুতে শিবিরের ভিপি রিয়াজুল,জিএস আরিফ,এজিএস রানা র‌্যাকের নতুন কমিটিকে  দুদক চেয়ারম্যান, সব প্রার্থীর হলফনামা নজরে আছে 
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

‘কোভিড-১৯ এর প্রতিরোধ, চিকিৎসা ও ব্যবস্থাপনা’ শীর্ষক আন্তর্জাতিক অনলাইন সিম্পোজিয়াম’

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্ট (বিএসএম) ও ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি এলামনাই এসোসিয়েশনের( ডুমা) যৌথ আয়োজনে ‘কোভিড-১৯ এর প্রতিরোধ, চিকিৎসা ও ব্যবস্থাপনা’ শীর্ষক একটি আন্তর্জাতিক অনলাইন সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে ।
আগামী ৩০মে শনিবার বাংলাদেশ সময় রাত ৯ টায় এ সেমিনারটি অনুষ্ঠিত হবে। এ আয়োজনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞগণ তাদের মতামত তুলে ধরবেন। মিটিংএ অংশগ্রহণের জন্য (https://ufl.zoom.us/j/97512424062) জুম লিংকটি ব্যবহার করা হবে।

ইনফেকশাস ডিজিস বিষয়ক বিশেষজ্ঞ , অনুজীববিজ্ঞানী, চিকিৎসকগণ এ আলোচনায় অংশগ্রহণ করবেন। এমার্জিং প্যাথোজেন ইনস্টিটিউট (ইপিআই ) এর পরিচালক ড. গ্লেন মরিস জুনিয়র, প্রফেসর অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা ; ড. ফেরদৌস কাদরি, ইমিরেটাস সায়েন্টিস্ট, আইসিডিডিআরবি; ড. মাইকেল লজার্ডো , চিফ এন্ড এসিস্ট্যান্ট প্রফেসর, ডিভিশন অফ ইনফেকশাস ডিজিস এন্ড গ্লোবাল মেডিসিন, ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা; ডাঃ কার্তিক চেরাবুড্ডি, এমডি, এফএসিপি, ইউ এস এ; ঢাকা বিশ্ববিদালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ও দেশের বিশিষ্ঠ ভাইরাস বিশেষজ্ঞ ড. মাহমুদা ইয়াসমিন; ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার পরিবেশ ও বিশ্বস্বাস্থ্য বিষয়ক রিসার্স প্রফেসর ড. জন লেডনিকি; আইসিডিডিআরবি এর ভাইরোলজি ল্যাবের প্রধান ড. মুস্তাফিজুর রহমান ও ড. এরিক নেলসন , এসিট্যান্ট প্রফেসর , কলেজ অফ মেডিসিন , ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা কোভিড-১৯ প্রতিরোধ, চিকিৎসা ও ব্যবস্থাপনা এর নানা বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেবেন।

বাংলাদেশ প্রেক্ষিতে কোভিড-১৯ উদ্ভুত নানা ধরণের হেলথ ক্রাইসিস এর বিশ্লেষণ ও সুপারিশমালা প্রদান করা হবে। (https:// ufl.zoom.us/ j/97512424062) জুম লিংকটি ব্যবহার করে যে কেউ আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। # প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12