সর্বশেষঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

কেরানীগজ্ঞ জেলগেটে মালেককে জিজ্ঞাসাবাদ

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
বহুল আলোচিত স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেককে ঢাকা কেরানীগজ্ঞ জেলগেটে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।অবৈধ অস্ত্র ও জাল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন গাড়িচালক আব্দুল মালেক।

সোমবার (১৮ জানুয়ারি) সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মালেককে কেরানীগঞ্জের জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের পরিচালক (গণমাধ্যম) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুল মালেকের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। মালেককে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম।

গত বছরের ২০ সেপ্টেম্বর অবৈধ অস্ত্র দেখিয়ে ভয়ভীতি, চাঁদাবাজি, জাল নোটের ব্যবসাসহ বিভিন্ন অপরাধে তুরাগ থানার কামারপাড়ার বামনেরটেক এলাকার বাসা থেকে স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেককে গ্রেফতার করে র‌্যাব-১ এর একটি দল। এ সময় তার কাছ থেকে এক লাখ ৫০ হাজার জাল টাকা ও একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12