সর্বশেষঃ
সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১ জাতিসংঘকে সমঝোতামূলক  কেন্দ্রবিন্দু দেখতে চায় বাংলাদেশ যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র, বন্ধের সিদ্ধান্ত তাকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট সূত্রাপুরে ঘরে পেট্রল ঢেলে আগুন, পিতা-পুত্রের মৃত্যু
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

কৃষকের ১০০ মণ ধান আগুনে পুড়ল টাঙ্গাইলে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
১০০ মণ ধান পুড়ে ছাই হয়েছে, টাঙ্গাইলের ভূঞাপুরে। বৈদ্যুতিক মিটার থেকে একটি বসতবাড়িতে আগুন লেগেছে বলে জানা যায়। এছাড়াও ঘরে থাকা অন্য আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি দক্ষিণপাড়া এলাকায় সোহেল তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় সোহেল তালুকদার জানান, রাতে হঠাৎ পোড়ার গন্ধ পেয়ে দ্রুত ঘর থেকে বের হই। পরে পুরো ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে আমার ৮০ মণ ও আরেক প্রতিবেশীর রাখা ২০ মণ ধানসহ অন্য আসবাপত্র পুড়ে যায়।

তিনি আরো জানান, আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত ছুটে এলে তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করতে পারিনি। আগুন লেগে ঘরে থাকা নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের ডিউটিরত সদস্য সুব্রত সরকার মোবাইল ফোনে জানান, স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর জানতে পেরে দ্রুত ঘটানাস্থলে যাবার পথে জানতে পারি স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছে। পরে ঘটনাস্থলে আর যাওয়া হয়নি। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12