সর্বশেষঃ
রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ : প্রধানমন্ত্রী চুয়েটে নতুন ভিসি র বিরুদ্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২১১
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

কুয়েত সরকার পাপুলকে নিয়ে কঠোর অবস্থানে

দূরবীণ নিউজ ডেস্ক :
কুয়েত সরকার বাংলাদেশি সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে । তাকে অর্থপাচার ও মানবপাচারের অভিযোগে গ্রেপ্তারের পর থেকে তাকে টানা ৮ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ।

পাপুলকে গ্রেপ্তারের পর তদন্ত চলার মধ্যে এটিকে ‘সবচেয়ে বড়’ মানবপাচারের ঘটনা হিসাবে বর্ণনা করেছেন কুয়েতের উপ-প্রধানমন্ত্রী আনাস আল-সালেহ।

গত ১৪ জুন আরব টাইমসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি তিনি। এ ঘটনায় সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী- যেই হোক না কেন তাদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দেন সালেহ। বাংলাদেশি এমপি’র সঙ্গে কুয়েতের যারা জড়িত, তাদেরও নাম প্রকাশের দাবি জানিয়েছেন দেশটির সংসদ সদস্য আবদুল করিম আল-কানদারি।

গত ৬ জুন গ্রেপ্তার হন লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পাপুল। পরে তাকে আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12