সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা

দূরবীণ নিউজ ডেস্ক :
অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার । সংবাদ সংস্থা সূত্রে কুয়েত জানায়, দেশটিতে বর্তমানে বিভিন্ন দেশের এক লাখেরও বেশি অবৈধ অভিবাসী রয়েছে।

বুধবার (১ এপ্রিল) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত কুয়েতে অবৈধ অভিবাসীরা কোনো প্রকার জেল-জরিমানা ছাড়া নিজ নিজ দেশে যেতে পারবে। এছাড়া নতুন ভিসা নিয়ে পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে তারা।

সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সপ্তাহে ৭ দিন এ সেবা দেওয়া হবে। অবৈধ অভিবাসীদের লাগবে প্রয়োজনীয় কাগজপত্র ও মূল পাসপোর্ট যদি থাকে অথবা পাসপোর্টের ফটোকপি এবং ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি ব্যাকগ্রাউন্ড নীল। কোন ধরনের কাগজপত্রের জন্য অ্যাম্বেসিতে যাওয়ার প্রয়োজন নেই। সরাসরি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে যোগাযোগ করতে হবে।

এর মধ্যে কারও নামে যদি কুয়েত ত্যাগে নিষেধাজ্ঞা অথবা ফৌজদারি মামলা থাকে তারা এ সুবিধা পাবে না বা সাধারণ ক্ষমার আওতায় আসবে না।

করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কুয়েতের ফরওয়ানিয়া এলাকার ব্লক-১ এর আলাদা দুটি স্কুলে অবৈধ অভিবাসীদের এ সেবা দেয়া হবে।

পুরুষদের জন্য আল মুথানা প্রাথমিক বিদ্যালয় (বালক) ব্লক-১ রোড নম্বর-১২২ এবং নারীদের জন্য ফরওয়ানিয়া প্রাথমিক বিদ্যালয় (মেয়ে) ব্লক -১, রোড নম্বর-৭৬। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12