সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে খাদ্য পরিদর্শক নুর মোহাম্মদ ও তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা দায়ের

দূরবীণ নিউজ প্রতিবেদক :
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি, নুর মোহাম্মদ আলী এবং তার স্ত্রী মিসেস সাজদা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

বৃহস্পতিবার (৪ জুন) গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। তিনি আরো জানান, দুদকের রংপুর সজেকার উপ সহকারী পরিচালক মোঃ নূর আলম বাদী হয়ে একই কার্যালয়ে গত ৩ জুন মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি মিসেস সাজেদা বেগম দুদকে ১৬ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকার সম্পদের মিথ্য ও ভিত্তিহীন তথ্য সংবলিত সম্পদ বিবরণী দাখিল করেন। এই আসামি ৯২ লাখ ২৪ হাজার ৭ ৫৫ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন।

দুদকের অনুসন্ধানে উক্ত টাকা তাঁর স্বামী নুর মোহাম্মদ আলী ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত টাকা মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

দুদক কর্মকর্তা জানান, আসামি নুর মোহাম্ম আলী তাঁর জ্ঞাতসারে অপরাধলব্ধ আয়ের উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তাঁর স্ত্রী সাজেদা বেগমের নামে হস্তান্তর এবং উক্ত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে তার স্ত্রীকে সহযোগিতা করেছে। যা দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২)(৩) ধরা এবং দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12