সর্বশেষঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৫২.১২, মোট পাস -৬ ৪৬৬৮৫ ও  জিপিএ-৫: ৪00৮৪ জন, মাদ্রাসায় আলিমে পাসের হার ৬১.০৭, পাস- ৫৪ ৫৪৭, জিপিএ-৫: ৩২৫০ জন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মোটরসাইকেল উদ্ধার শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ ঢাকায় তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমিরসহ কেন্দ্রীয় নেতারা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে ইলিশ ধরা শুরু করেছে  প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন নিউমার্কেটে দোকান দখল ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত গণভোটের গণরায় বাস্তবায়ন, চাঁদাবাজি ,দলীয়করণ বন্ধের দাবি ১১ দলীয় ঐক্যের ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার  চাঁদা আদায়ের অভিযোগ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

‘করোনা সারাতে গোবর-গোমূত্র কাজ করে না’ এ মন্তবে ভারতে সাংবাদিকসহ ২জন রিমান্ডে

ছবিতে---সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম

দূরবীণ নিউজ ডেস্ক :

প্রাণঘাতি ‘করোনা সারাতে গোবর-গোমূত্র কাজ করে না’ বলায় ভারতে সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম এবং রাজনৈতিক কর্মী ইরেন্দ্রো লেইচম্বমকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগে গত ১৩ মে রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর আদালতে তোলা হলে দু’জনকে আগামী ১৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কয়েকদিন আগে মারা যান ভারতের মণিপুর রাজ্যের এক বিজেপি নেতা। তার মৃত্যু নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম ও । এ কারণে তাদের গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুর বিজেপির রাজ্য সভাপতি সাইখম টিকেন্দ্র সিংহের মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন কিশোরচন্দ্র ওয়াংখেম ও ইরেন্দ্রো লেইচম্বম। তারা লেখেন, ‘করোনা সারাতে গোবর ও গোমূত্র কাজ করে না।’

এই মন্তব্য করায় রাজ্য বিজেপির সহ-সভাপতি উশাম দেবান ও সাধারণ সম্পাদক পি প্রেমানন্দ মেতেই তাদের বিরুদ্ধে অভিযোগ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়ার কারণে সাংবাদিক কিশোরচন্দ্রকে এর আগেও দুটি ভিন্ন মামলায় দুবার গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন সরকার।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12