সর্বশেষঃ
রাজধানী মিরপুরের আতঙ্ক, ইলিয়াস মোল্লার  নামে অবৈধ সম্পদের মামলা  প্লট জালিয়াতি : সাবেক প্রতিমন্ত্রী শরীফের ১৮ বছরের সাজা  প্লট জালিয়াতির ৩ মামলা, ফ্যাসিস্ট হাসিনার ২১ বছর, জয় ও পুতুলের ৫ বছর করে দন্ড খুন ও গুমের মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে কড়া  নিরাপত্তায় ট্রাইব্যুনালে ঢাকায় ২১ লাখ ভবন ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ ,মানা হয়নি বিল্ডিং কোড এবার ইসলামে নতুন বাংলাদেশ গড়ার সময়: মামুনুল হক ভূমিকম্পে ঢাকা বিশ্ব. সংস্কার পরীক্ষা নিরিক্ষায় বন্ধ ,শিক্ষার্থীদের হল ছাড়তে হচ্ছে হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ ট্রাইব্যুনালের ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায়,হাসিনা ও কামালের ফাঁসি, মামুনের ৫ বছরের জেল সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়তের সম্মেলনে লাখো মানুষের উপস্থিতি
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

করোনা প্রতিরোধে মক্কা-মদিনায় ২৪ ঘণ্টার কারফিউ জারি

দূরবীণ নিউজ ডেস্ক :
সৌদি সরকার প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে পবিত্র মক্কা ও মদিনা নগরীতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ বলবত থাকবে।

কারফিউ থেকে স্বাস্থ্যকর্মীদের রেহাই দেয়া হয়েছে। ফলে তারা আগের মতোই কর্মস্থলে যেতে পারবেন।  এই দুই নগরীর ফার্মেসি, সুপার মার্কেট, ব্যাংক, পেট্রোল পাম্প সবই বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২এপ্রিল ) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারফিউ জারির ঘোষণা দিয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সৌদি প্রেস এজেন্সির উদ্ধৃতি দিয়ে আরব নিউজ এ খবর প্রকাশ করেছে।
তবে চিকিৎসা সেবা ও খাবার সংগ্রহ করার জন্য এই দুই নগরের বাসিন্দারা ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাড়ির বাইরে বের হতে পারবেন।

ঘোষণায় আরো বলা হয়, কেউ বাইরে বের হলে একটি গাড়িতে সর্বোচ্চ দুজন আরোহী থাকতে পারবেন। এদের একজন হতে পারেন গাড়িচালক এবং অপরজন রোগী বা খাবার সংগ্রহকারী।

তবে ব্যাংকিং পরিষেবা ও এটিএম সার্ভিস কিভাবে ব্যবহার করা যায়, সে ব্যাপারে সৌদি অর্থ মন্ত্রণালয় কাজ করবে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে।

কর্তৃপক্ষ শিশুদের সুরক্ষা দেয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। তাছাড়া বয়স্কদের যাতে বাড়ির বাইরে যেতে না দেয়া হয়, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। আর মুদি সামগ্রী ও খাবারের জন্য যতটা সম্ভব ডেলিভারি সার্ভিস ব্যবহার করার আহ্বান জানিয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12