সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

‘করোনা প্রতিরোধে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা লকডাউন’

নদূরবীণ নিউজ ডেস্ক  :
রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
রোববার (২২ মার্চ) সাদুল্লাপুরের ইউএনও মোহাম্মদ নবী নেওয়াজ স্বাক্ষরিত এক অফিস আদেশে সাদুল্লাপুর উপজেলাকে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বিয়ের অনুষ্ঠানে অংশ নেন দুই যুক্তরাষ্ট্রপ্রবাসী। প্রথমে বিষয়টি কেউ না জানলেও পরে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এরপরই গোটা উপজেলা লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।

সাদুল্লাপুরের ইউএনও মোহাম্মদ নবী নেওয়াজ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, ‘গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর উপজেলার ৯ নং বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের বাসিন্দা কাজল মণ্ডলের বোনের বিয়ের অনুষ্ঠানে তাদের আমেরিকা প্রবাসী দুই আত্মীয় উপস্থিত ছিলেন।

তারা দুজনই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। পরবর্তীতে ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

ওই বিয়ের অনুষ্ঠানে দাওয়াতপ্রাপ্ত অংসখ্য লোক ভোট প্রদান করেছেন বলে জানা গেছে। ফলে সাদুল্লাপুরে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ ঘটতে পারে বলে আশংকা করা যাচ্ছে। ফলে ওই এলাকার মানুষের সুরক্ষার জন্য সাদুল্লাপুর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রোববার বিকেলে রাজধানীতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে নতুন করে আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদের মধ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দুজন রয়েছেন। এরপরই সাদুল্যাপুর উপজেলা লকডাউনের সিদ্ধান্ত আসে। ইউএনও মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, রোববার বিকেলে ঢাকা থেকে আমাদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। # কাশেম

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12