সর্বশেষঃ
 জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর শহীদ জিয়ার  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ছাত্রদল ২ নেতা শাহজালালে সোনা ছিনতাইয়ের মামলায় রিমান্ড শেষে কারাগারে
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

করোনা পরীক্ষায় আরো ৩০,০০০ টেস্ট কিট চীন থেকে আসলো

রবীণ নিউজ ডেস্ক:
করোনাভাইরাস পরীক্ষায় আরো ৩০ হাজার টেস্ট কিট চীন থেকে বাংলাদেশে এসেছে। বিশেষ বিমানে আসা এসব সরঞ্জামের বাক্সের গায়ে লেখা ছিল ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে।’

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে এই ৩০ হাজার টেস্ট কিট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশের চীনা দূতাবাস। নতুন এই কিট অনুদান হিসেবে দিয়েছে চীনের অনলাইন বিপণন প্রতিষ্ঠান আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে চীন সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস শনাক্তের জন্য ১০ হাজার কিট, ১০ হাজার পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও এক হাজার থার্মোমিটার ঢাকায় আসে।

করোনাভাইরাস পরিস্থিতি সৃষ্টির পর প্রথম দফায় দুই হাজার কিট ও চিকিৎসাসামগ্রী দিয়েছিল চীন। সব মিলিয়ে চীন থেকে প্রায় ৪২ হাজার কিট এসেছে।

কিটের অভাবে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে পরীক্ষার ধীরগতির অভিযোগ শুরু থেকেই। অনেকের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ থাকার পরও পরীক্ষা করার সুযোগ না পাওয়ার অভিযোগ উঠেছে।

এ পর্যন্ত দেশে হাজারখানেক মানুষের পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত কোভিড-১৯ ধরা পড়েছে ৪৮ জনের মধ্যে। মারা গেছে পাঁচজন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) র‍্যাপিড রেসপন্স টিমের সদস্যরা এবং আইইডিসিআরের কর্মীরা রোগ শনাক্ত করেন। ভাইরাস নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ধাপ।
কিন্তু এ ক্ষেত্রে জনবল কম। একাধিক সূত্র জানিয়েছে, নমুনা সংগ্রহের জন্য সব জায়গায় মানুষ পাঠাতে পারছে
না আইইডিসিআর। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12