সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীরের মৃত্যু

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রাণঘাতি করোনাভাইরাসে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানভীর পারভেজ (৪৭) মারা গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৩ এপ্রিল) সকাল ৭টার দিকে রাজধানীর বাড্ডার এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গণমাধ্যমকে এইতথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, গত ২৭ মার্চ থেকে এম জেড হাসপাতালের আইসিইউতে ছিলেন তানভীর পারভেজ। আজ শনিবার সকালে তিনি মারা যান।
সিলেটের সন্তান ব্যারিস্টার তানভীর পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে তিনি লন্ডনে বার-এট-ল করেন।

সুপ্রিমকোর্টে আইন পেশার পাশাপাশি ভূঁইয়া একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আইন বিষয়ে শিক্ষকতা করতেন তানভীর পারভেজ। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে।

প্রধান বিচারপতির শোক:

এদিকে ব্যারিস্টার তানভীর পারভেজের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এছাড়া এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও ঢাকা ইউনিভার্সিটি এল এল এম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা)।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12