সর্বশেষঃ
দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য চেষ্টা চলছে: রিজভী মানুষের  ভালোবাসা অর্জন করতে দায়িত্বশীলদের নিদের্শ : জামায়াত আমিরের
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

করোনায় যশোরে আইসোলেশনে থাকা হাজতির পলায়ন

দূরবীণ নিউজ ডেস্ক :
যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে মো. সুজন ওরফে শাকিল (২৫) নামের এক হাজতি হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে গেছেন।
গত রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তিনি পুলিশ ও কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। দায়িত্বে অবহেলার জন্য নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও কারারক্ষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পলাতক মো. সুজন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের রণজিত মল্লিকের ছেলে। তিনি যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া আমতলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় সুজনকে আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তিনি জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় আক্রান্ত হন। চিকিৎসার জন্য ১০ এপ্রিল সন্ধ্যায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে করোনাভাইরাসের চিকিৎসার জন্য চালু করা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়।

করোনাভাইরাসের লক্ষণ থাকায় আইইডিসিআরের কর্মীরা সুজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠান। এরই মধ্যে গতকাল রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের নার্স আইসোলেশন ইউনিটের কেবিনে গিয়ে দরজায় টোকা দেন। ভেতরে কারও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ডাকেন। পুলিশ সদস্যরা কেবিনের দরজা ভেঙে দেখতে পান, ভেতরে ওই হাজতি নেই। কেবিনের পেছনের জানালার গ্রিল ভাঙা।

যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম রাত ১২টার দিকে গণমাধ্যমকে বলেন, হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন হাজতি সুজন হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়ে গেছেন।

করোনা শনাক্তের জন্য তাঁর নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। হাসপাতালের আইসোলেশন ইউনিটে হাজতির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12