সর্বশেষঃ
 জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর শহীদ জিয়ার  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ছাত্রদল ২ নেতা শাহজালালে সোনা ছিনতাইয়ের মামলায় রিমান্ড শেষে কারাগারে
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

করোনায় বাংলাদেশে ১দিনে সবোর্চ্চ আক্রান্ত -৩,১৭১ মৃত্যু- ৪৫ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
অস্বাভাবিক হারে বাংলাদেশে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ১ দিনে নতুন করে সর্বোচ্চ ৩ হাজার ১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে নতুন করে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জনে। বর্তমানে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে ৭১ হাজার ৬৭৫ জনে।

মঙ্গলবার (৯ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এর আগে গত ২ জুন একদিনে সর্বোচ্চ ২ হাজার ৯১১ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়া, ৭ ও ৮ জুন সর্বোচ্চ ৪২ জন করে মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৫৫৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৪২৮ জন।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৬৪ জনের নমুনা। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৫৯৫ জনের নমুনা। এ সময়ে সুস্থ হয়েছেন ৭৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন।

তিনি জানান, নিহতদের মধ‌্যে ৩৩ জন পুরুষ, ১২ জন নারী। ২৮ জন ঢাকা বিভাগের, চট্টগ্রামের আটজন, রাজশাহী বিভাগের দুইজন, সিলেটের দুইজন ও রংপুর বিভাগের দুইজন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন রয়েছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12