সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

করোনায় বাংলাদেশে এক দিনে আক্রান্ত ৩, ৪৭১ জন এবং মৃত্যু ৪৬ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
করোনায় বাংলাদেশে এক দিনে আক্রান্ত ৩ হাজার ৪৭১ জন এবং মারা গেছেন ৪৬ জন। সব মিলে দেশে করোনা শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়াল।

শুক্রবার (১২ জুন) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়। সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ৮১ হাজার ৫২৩ জনের। মৃত্যু হয়েছে ১ হাজার ৯৫ জনের। নতুন মৃত্যু হওয়া ৪৬ জনের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। এ নিয়ে সর্বমোট ১৭ হাজার ২৫০ জন সুস্থ হয়েছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ১৮৭ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৭ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। এর আগের দিন ১৫ হাজার ৭৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি নমুনা।

দেশে ৫৯টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, শিশুরা অনেক দিন ধরে ঘরে বন্দী। তাদের বিষয়ে যত্নশীল হোন। সবার মানসিক স্বাস্থ্য উজ্জীবিত রাখতে হবে। ব্যায়াম করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12