সর্বশেষঃ
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসির ফল প্রকাশ, ৬২.২৫ শতাংশ পাস রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

করোনায় ঢাকা দক্ষিণ সিটিতে কোরবানী পশুর ৩টি হাট বাতিল

কোরবানী পশুর হাটের ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
চলমান করোনা মহামারি বিবেচনায় ৩টি কোরবানীর পশুর হাট বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বাতিল করা করোরবানী পশুর হাট ৩টি হলো (ক) লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা (খ) আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা এবং (গ) শ্যামপুর কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।
আজ শুক্রবার(৯ জুলাই) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের গণমাধ্যমকে এই তথ্য জানান।

জনসংযোগ কর্মকর্তা আরো জানান, দক্ষিণ সিটিতে ১৩টি অস্থায়ী কোরবানী পশুর হাটের ৩ পর্যায়ে দরপত্রের আহবান জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দরপত্র শেষে ১০টি অস্থায়ী কোরবানীপশুর হাটের ইজারা প্রদান করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় তৃতীয় পর্যায়ের দরপত্র শেষে আর কোন পশুর হাট ইজারা না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

১০টি অস্থায়ী কোরবানী পশুর হাটে ঈদ-উল-আযহা’র দিনসহ মোট ৫ দিন পশু কেনা-বেঁচা করা যাবে। হাটগুলোতে স্বাস্থ্যবিধি পরিপালনসহ অন্যান্য শর্তাবলী সাপেক্ষে অস্থায়ী ১০টি হাট ইজারা প্রাপ্তদের সাথে চুক্তি সম্পন্ন করা হচ্ছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12