সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

করোনায় আক্রান্ত চট্টগ্রামের বাঁশখালীর এমপি মোস্তাফিজসহ পুরো পরিবার

দূরবীণ নিউজ ডেস্ক :
করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর স্থানীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান ও তার পুরো পরিবার । করোনায় আক্রান্তদের তালিকায় রয়েছেন তার স্ত্রী, তিন কন্যা, এক জামাতা, এক নাতনি ও এক মেয়ের জামাইসহ পরিবারের ৭ জন। এছাড়া রয়েছে বাসার একাধিক গৃহকর্মী এবং একান্ত সহকারী।

এমপি মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত সহকারী একেএম রাসেল গণমাধ্যমকে জানান, মো. মোস্তাফিজুর রহমান এমপিসহ তার পরিবারের প্রায় সব সদস্যই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পরিবারের সদস্যদের জন্য দেশবাসীর কাছে দোওয়া চাওয়া হয়েছে ।

গত ১ জুন সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের করোনা উপসর্গ দেখা দিলে চট্টগ্রামের সিভিল সার্জনকে জানানো হয়। পরে সিভিল সার্জনের দপ্তর থেকে সংসদ সদস‌্যের পরিবার সংশ্লিষ্ট ১৬ জন সদস্যের নমুনা সংগ্রহ করে ফৌজদারহাটে বিআইটিআইডি ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।

গত ২ জুন এই নমুনার ফলাফলে এমপি নিজেসহ পরিবারের সাত জন সদস্যসহ মোট ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। অন্যান্যদের মধ্যে তার একান্ত সহকারী এবং বাসার একাধিক গৃহকর্মী রয়েছেন।

বর্তমানে তারা চট্টগ্রাম মহানগরীর বাসায় আইসোলেশনে থেকে সিভিল বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। তারা সুস্থ আছেন এবং তাদের সবার অবস্থা স্থিতিশীল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12