সর্বশেষঃ
আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যচিত্র স্বজনপ্রীতি প্রতিবাদ এনসিপি’র জুলাই যোদ্ধাদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দাযিত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এস আলমের কর্ণফুলীতে কারখানা বন্ধ, ৪ হাজার কর্মচারী ছাঁটাই ICJ Global Media Group LLC এবং SAARC Journalist Forum-এর মধ্যে (MoU) স্বাক্ষর মধ্যবাড্ডায় সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নকর্মী শেফালীর মৃত্যু,  প্রশাসক ও দুই প্রতিমন্ত্রীর শোক কেরানীগঞ্জে  তানজিলাকে হত্যা করেন প্রেমিক রানা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

করোনায় আক্রান্ত অর্থমন্ত্রীর বড় ভাই হামিদ

দূরবীণ নিউজ ডেস্ক :
প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়েছেন, অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামালের বড় ভাই কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ।
তিনি কুমিল্লা নগরীর ঝাউতলার বাসায় পারিবারিক আইসোলেশনে রয়েছেন। জ্বর ছাড়া তার শরীরে অন্য কোনো উপসর্গ নেই। তার পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।

করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার প্রবীণ এই নেতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন লালমাই উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী।

এদিকে গত ১৪ জুন অর্থমন্ত্রীর ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ারের সরকারি গাড়ির চালক আবদুর রাজ্জাকের করোনা শনাক্ত হয়। এজন্য ১৫ জুন সকালে উপজেলা চেয়ারম্যানসহ তাদের বাড়ির সাত সদস্যের নমুনা সংগ্রহ করেছে বাগমারা ২০ শয্যা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।

লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়াশীষ রায় বলেন, ১৫ জুন রাতে আবদুল হামিদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৬ জুন পর্যন্ত এই উপজেলায় মোট ৩৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে রিপোর্ট এসেছে ২৮৮ জনের। করোনা শনাক্ত হয়েছে ১৭ জনের। করোনায় মারা গেছেন দু’জন। উপসর্গ নিয়ে মারা গেছেন দু’জন। # সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12