সর্বশেষঃ
সরকারি ডাক বিভাগ ২ মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে জনগণের ৬ দাবিতে  লংমার্চ ১ দফায় পরিণত হবে; ডা.শফিকুর রহমান  জনগণকে নতুন সংকটের মুখোমুখি করছে সরকার  : ইসলামী আন্দোলন আইনজীবী পরিচয়ে প্রতারণা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার ২ পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে: বিএসইসি চেয়ারম্যান নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ৯ দিন পর জীবীত ২ শ্রমিককে উদ্ধার ‘এক-আইডি’ নাগরিকের যাবতীয় সেবা বাংলাদেশসহ ৩১ দেশের জন্যমাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা কমিয়েছে মালয়েশিয়ায়  তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেলেন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণ ঘাতি করোনায় আক্রান্ত সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করেছেন ,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ মে) ভোর ৩ টার দিকে মারা যান।
অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর এলাহীও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। নিলুফার মঞ্জুর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।

প্রখ্যাত এই শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। দেশ-বিদেশে থাকা হাজার হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় অধ্যক্ষের মৃত্যুকে শোক প্রকাশ করেছেন।

অ্যাপেক্স ফুটওয়্যারের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল মোমেন ভূঁইয়া গণমাধ্যমকে এ মৃত্যুর খবর জানান। তিনি বলেন, কয়েক দিন ধরে নিলুফার মঞ্জুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সানবিমস স্কুল সূত্র জানায়, নিলুফার মঞ্জুরের নিউমোনিয়ার লক্ষণ দেখা গেলে কয়েক দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পরীক্ষা করলে করোনা ধরা পড়ে। একই পরীক্ষা করা হয় সৈয়দ মঞ্জুর এলাহীর। তাঁরও করোনা ধরা পড়ে।

নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন। দেশ-বিদেশে এই স্কুলের হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা পেয়েছেন। অধ্যক্ষ নিলুফার মূলত একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন।

সানবিমস স্কুলের ব্যবস্থাপক (প্রশাসন) আবদুল কাদের গণমাধ্যমকে জানান, নিলুফার মঞ্জুরকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর দাফন এবং অন্যান্য বিষয়ে পরে জানানো হবে বলে তিনি জানান।

সৈয়দ মঞ্জুর এলাহী ও নিলুফার মঞ্জুর দম্পতির দুই সন্তান। ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও মেয়ে মুনিজ মঞ্জুর পরিচালকের দায়িত্ব পালন করছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12